পশ্চিম এশিয়া
  • হামাসের ওপর হামলার হুমকি দিল ইসরাইল

    হামাসের ওপর হামলার হুমকি দিল ইসরাইল

    এপ্রিল ০৮, ২০১৮ ০৯:২২

    ইহুদিবাদী ইসরাইল হুমকি দিয়ে বলেছে, গাজা উপত্যকায় সীমান্ত দেয়ালের কাছে যদি ‘মার্চ অব রিটার্ন’ র‍্যালি অব্যাহত থাকে তাহলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর হামলা চালানো হবে।  

  • ইয়েমেনের কাতিউশা রকেটে বহু সৌদি সেনা নিহত

    ইয়েমেনের কাতিউশা রকেটে বহু সৌদি সেনা নিহত

    এপ্রিল ০৮, ২০১৮ ০৭:১৮

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের সেনারা কাতিউশা রকেট দিয়ে সৌদি সেনা বহনকারী একটি গাড়িতে হামলা চালালে এ ঘটনা ঘটে।

  • সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স: এরদোগান

    সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স: এরদোগান

    এপ্রিল ০৮, ২০১৮ ০৬:৪৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ করেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ ছড়ানোর ক্ষেত্রে মদদ দিচ্ছে ফ্রান্স। সিরিয়ার কুর্দি ইস্যুতে যখন তুরস্ক এবং অন্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা বাড়ছে তখন এরদোগান গতকাল (শনিবার) নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ অভিযোগ করলেন।

  • আমেরিকার ভেটো নিস্ক্রিয় করতে পদক্ষেপ নিন: ফিলিস্তিন

    আমেরিকার ভেটো নিস্ক্রিয় করতে পদক্ষেপ নিন: ফিলিস্তিন

    এপ্রিল ০৮, ২০১৮ ০১:২৩

    ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবে আমেরিকার ভেটো অকার্যকর করে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব

    আমেরিকার ভেটোতে আবারও আটকে গেল ইসরাইলি গণহত্যার তদন্ত প্রস্তাব

    এপ্রিল ০৭, ২০১৮ ১৪:০১

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে তদন্ত চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব আবারও আটকে দিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের অপর ১৪ সদস্য খসড়া প্রস্তাবকে স্বাগত জানালেও আমেরিকা একাই তাতে ভেটো দিয়েছে। গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী সেনাদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুয়েত আবারও এ প্রস্তাব তুলেছিল।

  • ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত

    ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৫ সৌদি সেনা নিহত

    এপ্রিল ০৭, ২০১৮ ১৩:৫২

    ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপারদের হামলায় সৌদি আরবের পাঁচ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানে এসব সেনা নিহত হয়। রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বর বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনি বাহিনী এসব সেনা হত্যা করেছে।

  • ইরাকের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

    ইরাকের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

    এপ্রিল ০৭, ২০১৮ ১৩:১৫

    তুরস্কের সেনাবাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এর ফলে ওই এলাকা থেকে বহু ইরাকি নাগরিক পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা 'ফার্স' আজ (শনিবার) এ খবর দিয়েছে।

  • আবার সৌদি আরবে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

    আবার সৌদি আরবে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

    এপ্রিল ০৭, ২০১৮ ০৬:২১

    সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আবার ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী নাজরান প্রদেশে ওই ঘাঁটিটি অবস্থিত। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনাসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

  • সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে বিশাল বিক্ষোভ

    সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে বিশাল বিক্ষোভ

    এপ্রিল ০৭, ২০১৮ ০২:২০

    ইয়েমেনের হাজার হাজার মানুষ দেশটির রাজধানী সানায় সেদেশের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি আরব ও তার ভাড়াটে বাহিনীর পাশবিক হামলার নিন্দা জানান।