-
গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ; আহত সহস্রাধিক
এপ্রিল ০৬, ২০১৮ ২২:৫৪গাজায় ইসরাইলিদের গুলিতে আরও ১০ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন এক হাজার একশ'রও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে গতকাল (শুক্রবার) অষ্টম দিনের মতো ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে দখলদার সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় হতাহতের এসব ঘটনা ঘটে।
-
সিরিয়ায় মার্কিন সেনা নিয়ে ট্রাম্পের নতুন বাণিজ্য: 'লাগে টাকা দেবে আরব রাজারা'!
এপ্রিল ০৬, ২০১৮ ১৩:৩৩সিরিয়ায় মার্কিন সেনা হস্তক্ষেপ চালিয়ে যাওয়ার খরচ পশ্চিম এশিয়ার ধনী দেশগুলোকেই জোগাতে হবে বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের উত্তেজনাপূর্ণ এক বৈঠকে এই দাবি করেছেন তিনি।
-
গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরাইলি হামলা; স্নাইপারদের গুলি
এপ্রিল ০৬, ২০১৮ ১২:৩৬ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিক্ষোভ মিছিলে আজও হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে সেখানে দখলদার সেনারা হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
কাতারের নারীদেরকেও নিতে হবে সামরিক প্রশিক্ষণ
এপ্রিল ০৬, ২০১৮ ০৮:১৪কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি নতুন একটি আইনে সই করেছেন যাতে বলা হয়েছে দেশে নারীদেরকেও স্বেচ্ছায় এক বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নিতে হবে।
-
ইরানের সহযোগিতার কথা আমরা কখনোই ভুলব না: ইরাকি প্রেসিডেন্ট
এপ্রিল ০৬, ২০১৮ ০৮:০৩সন্ত্রাসবাদ বিশেষকরে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সহযোগিতা ইরাক কখনোই ভুলবে না। এ কথা বলেছেন ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। গতকাল (বৃহস্পতিবার) বাগদাদে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
-
আবার বাহরাইনে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করল ব্রিটেন
এপ্রিল ০৬, ২০১৮ ০৬:৪৯পারস্য উপসাগরীয় দ্বীপ রাষ্ট্র বাহরাইনে একটি স্থায়ী সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে ব্রিটেন। চার দশক পর ব্রিটেন আবার পারস্য উপসাগরীয় এ দেশটিতে আনুষ্ঠানিক সামরিক উপস্থিতি নিশ্চিত করল।
-
সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু রয়েছে: যুবরাজ বিন সালমান
এপ্রিল ০৬, ২০১৮ ০৬:১৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।
-
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়াকে সহযোগিতা করব: প্রেসিডেন্ট এরদোগান
এপ্রিল ০৫, ২০১৮ ১৭:০০তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশ ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবে।
-
সিরিয়ার মুক্তাঞ্চল থেকে আবারও ইসরাইল ও ন্যাটোর অস্ত্র উদ্ধার
এপ্রিল ০৫, ২০১৮ ১৫:০৭সিরিয়ার সেনাবাহিনী দেইর আয-যৌরের আশেপাশের এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-মায়াদিন এলাকায় তল্লাশির সময় সেখানকার 'সাবিখান' গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই এলাকা থেকে পালানোর সময় দায়েশ সন্ত্রাসীরা ওই সব অস্ত্র রেখে যায়।
-
কাতারে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে ডিক্রি জারি
এপ্রিল ০৫, ২০১৮ ১৪:৩২কাতারে প্রত্যেক পুরুষ নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি এক ডিক্রি জারি করে বলেছেন, ১৮ বছর পূর্ণ হলে অথবা কলেজ জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক ছেলে সন্তানকে সামরিক প্রশিক্ষণে পাঠাতে হবে।