সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু রয়েছে: যুবরাজ বিন সালমান
https://parstoday.ir/bn/news/west_asia-i55372-সৌদি_আরব_ও_ইসরাইলের_অভিন্ন_শত্রু_রয়েছে_যুবরাজ_বিন_সালমান
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন,  ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৮ ০৬:১৪ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন,  ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো পরিষ্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিরাই হচ্ছে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার পথে একমাত্র বাধা। তার এ সাক্ষাৎকার গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।

ইসরাইলি সেনাদের নির্যাতন থেকে ফিলিস্তিনি শিশুরাও বাদ যায় না

বিন সালমান বলেন, “আমাদের একটি অভিন্ন শত্রু রয়েছে এবং আমাদের সামনে অর্থনৈতিক সহযোগিতা করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।” এর আগে সৌদি যুবরাজ আটলান্টিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনিদের মতো ইসরাইলেরও ভূমির অধিকার আছে। তার এ বক্তব্যকে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে সৌদি অবস্থানের নাটকীয় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে টাইম ম্যাগাজিনের সঙ্গে দেয়া সাক্ষাৎকারেও বিন সালমান তার একই অবস্থান তুলে ধরে বলেছেন, “ফিলিস্তিনিদের মতো ইসরাইলিদেরও মাতৃভূমির অধিকার আছে।” তিনি ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের সহাবস্থান করা উচিত বলে মন্তব্য করেন।   

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরবের দহরম মহরম থাকলেও এর আগে সৌদি আরবের কোনো সিনিয়র নেতা ইসরাইলের পক্ষে প্রকাশ্যে এধরনের কথাবার্তা বলেন নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬