সিরিয়ার মুক্তাঞ্চল থেকে আবারও ইসরাইল ও ন্যাটোর অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i55364-সিরিয়ার_মুক্তাঞ্চল_থেকে_আবারও_ইসরাইল_ও_ন্যাটোর_অস্ত্র_উদ্ধার
সিরিয়ার সেনাবাহিনী দেইর আয-যৌরের আশেপাশের এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-মায়াদিন এলাকায় তল্লাশির সময় সেখানকার 'সাবিখান' গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই এলাকা থেকে পালানোর সময় দায়েশ সন্ত্রাসীরা ওই সব অস্ত্র রেখে যায়।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka
  • উদ্ধারকৃত কিছু অস্ত্র
    উদ্ধারকৃত কিছু অস্ত্র

সিরিয়ার সেনাবাহিনী দেইর আয-যৌরের আশেপাশের এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-মায়াদিন এলাকায় তল্লাশির সময় সেখানকার 'সাবিখান' গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই এলাকা থেকে পালানোর সময় দায়েশ সন্ত্রাসীরা ওই সব অস্ত্র রেখে যায়।

অস্ত্রগুলো পরীক্ষার পর সিরিয়ার সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর বলেছে, এসব অস্ত্রের কোনো কোনোটি ন্যাটোর সদস্য দেশগুলোতে তৈরি হয়েছে। এছাড়া ইসরাইলের তৈরি অস্ত্রও রয়েছে। অস্ত্রের গুদামে রাসায়নিক পদার্থও মজুদ করা ছিল বলে তারা জানিয়েছে।

এর আগেও বহু বার সন্ত্রাসীদের কাছ থেকে বিভিন্ন এলাকা মুক্ত করার পর সেখান থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী।

গত ফেব্রুয়ারিতেও দেইর আজ-জোরের বুকামাল শহরের অদূরে আস-সিয়াল ও হাসারাত গ্রাম থেকে মর্টার, ট্যাংক ও মাইনসহ ইসরাইলের তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী দায়েশের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, স্থল মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫