পশ্চিম এশিয়া
  • সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু রয়েছে: যুবরাজ বিন সালমান

    সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু রয়েছে: যুবরাজ বিন সালমান

    এপ্রিল ০৬, ২০১৮ ০৬:১৪

    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন,  ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

  • সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়াকে সহযোগিতা করব: প্রেসিডেন্ট এরদোগান

    সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ইরান ও রাশিয়াকে সহযোগিতা করব: প্রেসিডেন্ট এরদোগান

    এপ্রিল ০৫, ২০১৮ ১৭:০০

    তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশ ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবে।

  • সিরিয়ার মুক্তাঞ্চল থেকে আবারও ইসরাইল ও ন্যাটোর অস্ত্র উদ্ধার

    সিরিয়ার মুক্তাঞ্চল থেকে আবারও ইসরাইল ও ন্যাটোর অস্ত্র উদ্ধার

    এপ্রিল ০৫, ২০১৮ ১৫:০৭

    সিরিয়ার সেনাবাহিনী দেইর আয-যৌরের আশেপাশের এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, আল-মায়াদিন এলাকায় তল্লাশির সময় সেখানকার 'সাবিখান' গ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই এলাকা থেকে পালানোর সময় দায়েশ সন্ত্রাসীরা ওই সব অস্ত্র রেখে যায়।

  • কাতারে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে ডিক্রি জারি

    কাতারে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে ডিক্রি জারি

    এপ্রিল ০৫, ২০১৮ ১৪:৩২

    কাতারে প্রত্যেক পুরুষ নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি এক ডিক্রি জারি করে বলেছেন, ১৮ বছর পূর্ণ হলে অথবা কলেজ জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক ছেলে সন্তানকে সামরিক প্রশিক্ষণে পাঠাতে হবে।

  • পরবর্তী বৈঠকের স্বাগতিক তেহরান: যোগ দেবে তুরস্ক ও রাশিয়া

    পরবর্তী বৈঠকের স্বাগতিক তেহরান: যোগ দেবে তুরস্ক ও রাশিয়া

    এপ্রিল ০৫, ২০১৮ ০৮:৩৭

    সিরিয়া ইস্যুতে পরবর্তী ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের স্বাগতিক হবে তেহরান। গতকাল তুরস্কের রাজধানী আংকারায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।

  • আরামকোর তেল ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

    আরামকোর তেল ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

    এপ্রিল ০৫, ২০১৮ ০৫:২২

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তেল ট্যাংকটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে অবস্থিত।

  • ‘লেবানন আক্রান্ত হলে ইসরাইলকে চরম শিক্ষা দেয়া হবে’

    ‘লেবানন আক্রান্ত হলে ইসরাইলকে চরম শিক্ষা দেয়া হবে’

    এপ্রিল ০৫, ২০১৮ ০১:৩৫

    লেবাননের প্রভাবশালী সংসদ সদস্য নাওয়াফ মুসাভি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবানন আক্রান্ত হলে তেল আবিবকে চরম শিক্ষা দেয়া হবে।

  • ‘যেকোনো মূল্যে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে’

    ‘যেকোনো মূল্যে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে’

    এপ্রিল ০৫, ২০১৮ ০১:২০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার লক্ষ্যেই আঙ্কারায় ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন।

  • ফিলিস্তিনিদের ক্ষত নিরাময়ে প্রতিরোধই একমাত্র পথ: ইরানের সর্বোচ্চ নেতা

    ফিলিস্তিনিদের ক্ষত নিরাময়ে প্রতিরোধই একমাত্র পথ: ইরানের সর্বোচ্চ নেতা

    এপ্রিল ০৪, ২০১৮ ২০:১৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন,  নিপীড়িত ফিলিস্তিনিদেরকে রক্ষার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার এক চিঠির জবাবে সর্বোচ্চ নেতা এসব বলেছেন।