ইরানের স্বার্থ রক্ষায় যেখানেই প্রয়োজন হবে, আমরা শক্তি নিয়ে হাজির হব
-
• ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহী পশ্চিম ইরানের ৩৫তম বিশেষ বাহিনী ব্রিগেড পরিদর্শন করেছেন
পার্স টুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেছেন: ইরানের সীমান্ত এলাকায় যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করার জন্য স্থলবাহিনীর ইউনিটগুলো সজাগ রয়েছে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে; ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বৃহস্পতিবার পশ্চিম ইরানে সেনাবাহিনীর ৩৫তম বিশেষ বাহিনী ব্রিগেড পরিদর্শনকালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তের নিরাপত্তা আগের চেয়েও বেশি নিশ্চিত করার কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জন্য সেনাবাহিনীর স্থলবাহিনীর ইউনিটগুলো দেশের সীমান্ত জুড়ে মোতায়েন রয়েছে এবং যেকোনো হুমকি, আগ্রাসন ও স্থল আক্রমণের মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত।
ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত রক্ষা করা স্থলবাহিনীর অন্যতম মৌলিক ও স্থায়ী দায়িত্ব। তিনি বলেন: সীমান্তে সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও সতর্ক উপস্থিতি জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে এবং ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই পথে যুদ্ধ প্রস্তুতি ও নিরন্তর সতর্কতা বজায় রাখা এক অনস্বীকার্য প্রয়োজন।
ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহী জোর দিয়ে বলেন যে, আজকের ইসলামী ইরানের নিরাপত্তা, শান্তি ও কর্তৃত্ব শহীদদের পবিত্র রক্ত এবং সেইসব যোদ্ধাদের আত্মত্যাগের কাছে ঋণী, যারা ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে মাতৃভূমিকে রক্ষা করার জন্য সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছিলেন। শহীদরা তাদের জীবন উৎসর্গ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা এবং মর্যাদা রক্ষা করেছেন এবং আজ এই মূল্যবান ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং ত্যাগ ও শাহাদাতের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।