এই রক্তের হিসাব নেওয়া হবে’—ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলাকারীদের হুঁশিয়ারি জেনারেল ওয়াহিদির
https://parstoday.ir/bn/news/iran-i162754-এই_রক্তের_হিসাব_নেওয়া_হবে’_ইরানে_বিয়ের_অনুষ্ঠানে_হামলাকারীদের_হুঁশিয়ারি_জেনারেল_ওয়াহিদির
পার্সটুডে- ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহেস্তক এলাকায় বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক’ হামলায় নিহতদের পরিবারের প্রতি দেওয়া এক বার্তায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ওয়াহিদি জোর দিয়ে বলেছেন, নিরপরাধ শহীদদের পবিত্র রক্তের হিসাব কখনোই অমীমাংসিত থাকবে না।
(last modified 2026-09-03T14:10:08+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১৯:৫৯ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)'র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ওয়াহিদি
    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)'র কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ওয়াহিদি

পার্সটুডে- ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহেস্তক এলাকায় বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক’ হামলায় নিহতদের পরিবারের প্রতি দেওয়া এক বার্তায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ওয়াহিদি জোর দিয়ে বলেছেন, নিরপরাধ শহীদদের পবিত্র রক্তের হিসাব কখনোই অমীমাংসিত থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডি জানিয়েছে, জেনারেল ওয়াহিদি কুহেস্তকের বিয়ের অনুষ্ঠানে হামলায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, নিরপরাধ নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে একটি বিয়ের অনুষ্ঠানে এমন হামলা যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতা ও বিদ্বেষের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন থেকে আনন্দ ও স্বাভাবিকতা কেড়ে নেওয়া এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার মার্কিন উদ্দেশ্য বিশ্ববাসীর সামনে আরও স্পষ্ট হয়েছে। তাঁর ভাষায়, এমন হামলা ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের সামনে শত্রুর অসহায়ত্বেরই প্রকাশ।

জেনারেল ওয়াহিদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, অত্যন্ত নিরপরাধ অবস্থায় যারা হামলাকারীদের হাতে নিহত হয়েছেন, তাদের পবিত্র রক্ত কখনোই বৃথা যাবে না। এই নৃশংস অপরাধের নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের একদিন এর জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী নিহতদের রক্তের মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবে এবং দেশের জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বোচ্চ শক্তি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে। বার্তার শেষাংশে নিহতদের আত্মার মাগফিরাত এবং তাদের স্বজনদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করে বলা হয়, এই শহীদদের স্মৃতি ইরানি জনগণের ঐতিহাসিক স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে।#

পার্সটুডে/ এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।