নুজাবা মুভমেন্টের মহাসচিব:
আগামী মাস থেকে ইরাকে একজন আমেরিকান সৈন্যকেও নিরাপদে থাকতে দেব না
-
• ইরাকের নুজাবা মুভমেন্টের মহাসচিব আকরাম আল-কাআবি
পার্সটুডে- ইরাকের নুজাবা মুভমেন্টের মহাসচিব জোর দিয়ে বলেছেন, এই মাসের ৩০ সেপ্টেম্বর বিদেশি সৈন্য প্রত্যাহারের জন্য প্রতিরোধ বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং এই তারিখের পর যদি ইরাকে একজনও আমেরিকান সৈন্য থেকে যায়, আমরা তাকে নিরাপদে থাকতে দেব না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরাকের নুজাবা ইসলামিক প্রতিরোধ বাহিনীর মহাসচিব আকরাম আল-কাআবি বলেছেন: ডোনাল্ড ট্রাম্প একজন বিভ্রান্ত বোকা মানুষ, যিনি ইরাকে বিজয় অর্জন করতে পারবেন না; এর আগে তিনি ইরানেও তা অর্জনে ব্যর্থ হয়েছেন।
আল-কাআবি বলেন: ইরান যদি মার্কিন প্রেসিডেন্টকে ভয় দেখিয়ে ফ্রিজের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করে, তবে ইরাক শীঘ্রই তাকে স্ট্রোক করাবে।
ইরাকি নুজাবা আন্দোলনের মহাসচিব আরও বলেন: ট্রাম্পের জানা উচিত, আমরা ৩০শে সেপ্টেম্বর, অর্থাৎ ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের তারিখের জন্য অধীর আগ্রহে এবং সম্পূর্ণরূপে প্রস্তুত। যাতে দখলদার বাহিনী যদি সম্পূর্ণ প্রত্যাহারের প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়, তবে আমরা তাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত যুদ্ধ শুরু করব। আল-কাআবি আরও বলেন: ট্রাম্প একজন পেশাদার মিথ্যাবাদী এবং তিনি কেবল প্রচারণা ও গণমাধ্যমে বিজয় খোঁজেন; কিন্তু আমরা তাকে কখনোই এমনটা অর্জন করতে দেব না, এমনকি গণমাধ্যমে লোক দেখানোভাবেও নয়।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।