আরামকোর তেল ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i55330-আরামকোর_তেল_ট্যাংকে_ক্ষেপণাস্ত্র_হামলা_চালিয়েছে_ইয়েমেন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তেল ট্যাংকটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ০৫:২২ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তেল ট্যাংকটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে অবস্থিত।

ইয়েমেনের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, গতকাল (বুধবার) শেষ বেলায় সৌদি আরবের জায়ান্ট কোম্পানির আরামকোর তেল ট্যাংকে হামলা করে আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ এ হামলা চালায়।

ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণার পরপরই সৌদি আরবের আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল জানায়- ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রটি সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট আকাশেই ধ্বংস করেছে।  

ইয়েমেনের হুদাইদা প্রদেশে ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হামলা চালানোর একদিন পর আরামকো তেল ট্যাংকে হামলার ঘটনা ঘটলো। সৌদি আরব তার চার সহযোগী আরব দেশকে সঙ্গে নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫