ট্রাম্পের বক্তব্যের জবাবে পেজেশকিয়ান
আগ্রাসীরা পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসীরা পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরান শক্তভাবে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় তেহরান অবিচল থাকবে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধের বিরোধিতা করে এসেছে এবং জনগণের স্বার্থ ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য সংঘাত ও অগ্নিসংযোগ এড়িয়ে চলাকে গুরুত্ব দিয়েছে।
তিনি আরো বলেন, অতীতে যেমন ইরান আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে আত্মরক্ষায় দাঁড়িয়েছে, তেমনি আগ্রাসীরা সম্পূর্ণ অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ শক্তভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ইরানি জনগণের অধিকার রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র তার দায়িত্ব পালন করবে।
পার্সটুডে/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।