যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের উপলব্ধি আরও বেড়েছে: নিউইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/event-i162854-যুক্তরাষ্ট্রের_ক্ষমতার_সীমাবদ্ধতা_সম্পর্কে_ইরানের_উপলব্ধি_আরও_বেড়েছে_নিউইয়র্ক_টাইমস
পার্সটুডে: একটি মার্কিন গণমাধ্যম স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের ধারণা আগের তুলনায় আরও স্পষ্ট হয়েছে।
(last modified 2026-09-07T09:13:25+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ২০:৪২ Asia/Dhaka
  •  যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের উপলব্ধি আরও বেড়েছে: নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের উপলব্ধি আরও বেড়েছে: নিউইয়র্ক টাইমস

পার্সটুডে: একটি মার্কিন গণমাধ্যম স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের ধারণা আগের তুলনায় আরও স্পষ্ট হয়েছে।

মেহর নিউজ এজেন্সি আল-মায়াদিন নেটওয়ার্কের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে যে, যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরান এখন আগের চেয়ে নিজের সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা সম্পর্কে বেশি সচেতন হয়ে উঠেছে।

এই খবর এমন সময় প্রকাশিত হলো, যখন কিছুদিন আগে মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) জানিয়েছিল যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট PAC-3 MSE ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত ৬৫ শতাংশ কমে প্রায় ৭৫৯টিতে নেমে এসেছে।

ওই মার্কিন প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, বছরে মাত্র ১৮৩টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয় এবং এগুলো সরবরাহ করতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, থাড (THAAD) প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুতও ৪৫২টি থেকে কমে ২৭৮টিতে নেমে এসেছে।

মার্কিন এই থিঙ্কট্যাঙ্কটি জোর দিয়ে বলেছে যে, থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি সম্প্রতি মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশ করেছে যে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণে মার্কিন সেনাবাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় “নির্বাচিতভাবে নিক্ষেপ” (selective firing) নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। #
 

পার্সটুডে/এমএআর/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।