'ইউক্রেন ইস্যুতে রাশিয়ার রেড লাইন ক্রস করবেন না'
https://parstoday.ir/bn/news/world-i100680-'ইউক্রেন_ইস্যুতে_রাশিয়ার_রেড_লাইন_ক্রস_করবেন_না'
আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তারা যেন কেউ রাশিয়ার রেড লাইন ক্রস না করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২১ ০৬:৪৬ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তারা যেন কেউ রাশিয়ার রেড লাইন ক্রস না করে।

গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোতে অনুষ্ঠিত বিয়োগ সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "ইউক্রেনে ন্যাটো সামরিক জোট যে সেনা উপস্থিতি জোরদার করছে সেটি রাশিয়ার জন্য রেড লাইন। আমি আশা করি তারা কেউ এই রেড লাইন ক্রস করবে না।"

পুতিন বলেন, ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে যা সাত থেকে ১০ মিনিটের ভিতরে মস্কোয় আঘাত হানতে সক্ষম। আর যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হয় তাহলে পাচ মিনিটের ভিতরে মস্কোয় পৌঁছে যাবে। বিষয়টি আপনারা কল্পনা করুন। পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমাদের কি করণীয় আছে? যারা আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে তখন আমাদেরকেও একই রকমের ব্যবস্থা নিতে হবে। সে কাজ আমরা এখনই করতে পারি।"

 পুতিন তার বক্তৃতার মাঝে রাশিয়ার সামরিক শিক্ষা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থ বিনিয়োগের প্রশংসা করেন। তিনি বলেন রাশিয়া সম্প্রতি সমুদ্রভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল  পরীক্ষা চালিয়েছে যায় নতুন বছরের শুরুতে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হবে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।