চুক্তি আটকে দেয়ার প্রচেষ্টা নাকচ করল মার্কিন সিনেট
https://parstoday.ir/bn/news/world-i101000-চুক্তি_আটকে_দেয়ার_প্রচেষ্টা_নাকচ_করল_মার্কিন_সিনেট
মার্কিন সরকার সৌদি আরবের কাছে ৬,৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য যে চুক্তি করেছে তা আটকে দেয়ার একটি প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে সিনেট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২১ ১১:৫৮ Asia/Dhaka
  • মার্কিন সিনেট (ফাইল ফটো)
    মার্কিন সিনেট (ফাইল ফটো)

মার্কিন সরকার সৌদি আরবের কাছে ৬,৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য যে চুক্তি করেছে তা আটকে দেয়ার একটি প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে সিনেট।

মার্কিন অস্ত্র ব্যবহার করে সৌদি সেনারা ইয়েমেনে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। তার পরেও সৌদি আরবের কাছে এই বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করেছে বাইডেন সরকার।

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে সিনেটে আনা একটি প্রস্তাবের ওপর গতকাল (মঙ্গলবার) ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৩০ এবং বিপক্ষে পড়েছে ৬৭ ভোট।

এরইমধ্যে বাইডেনের অস্ত্র বিক্রির চুক্তিকে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির নেতারা।

চুক্তির আওতায় সৌদি সরকার আমেরিকার কাছ থেকে প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে।

জো বাইডেন ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব স্থগিত করেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।