তুরস্কের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সৌদি টর্নেডো বিমান
https://parstoday.ir/bn/news/world-i10240-তুরস্কের_সামরিক_মহড়ায়_অংশ_নিচ্ছে_সৌদি_টর্নেডো_বিমান
তুরস্কে অনুষ্ঠানরত বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে কয়েকটি টর্নেডো জঙ্গিবিমান পাঠিয়েছে সৌদি আরব।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৪, ২০১৬ ১৩:৫৮ Asia/Dhaka
  • তুরস্কের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সৌদি টর্নেডো বিমান

তুরস্কে অনুষ্ঠানরত বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে কয়েকটি টর্নেডো জঙ্গিবিমান পাঠিয়েছে সৌদি আরব।

তুরস্ক এ মহড়ার নাম দিয়েছে ‘আনাতোলিয়া ঈগল’। মহড়ায় অংশ নিতে সৌদি আরব থেকে টর্নেডো বিমানগুলো তুরস্কের কোনিয়া বিমান ঘাঁটিতে উড়ে যায়। সৌদি আরবের সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী বিন জাফার আল-আমরি জানান, তুরস্কে পৌঁছার পর সৌদি বিমানগুলো মহড়ায় অংশ নিয়েছে। এ মহড়ায় অংশ নিচ্ছে আমেরিকা, জার্মানি ও কাতারসহ বিশ্বের ২০টি দেশ। বলা হয়ে থাকে- বিশ্বে যেসব বড় বিমান মহড়া হয় এটি তার একটি।

তুরস্কের কোনিয়া বিমানঘাঁটিতে এর আগেই সৌদি আরবের বেশ কয়েকজন পাইলট ও পদাতিক সেনা মোতায়েন করা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সিরিয়ায় সেনা অভিযান পরিচালনার বিষয়ে তোড়জোড় শুরু করেছিল এবং সে সময় সৌদি আরব তুরস্কে বেশ কিছু জঙ্গিবিমান পাঠায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪