তুরস্কে পিকেকে’র গাড়ি বোমা হামলা: ৩ পুলিশ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/world-i10390-তুরস্কে_পিকেকে’র_গাড়ি_বোমা_হামলা_৩_পুলিশ_কর্মকর্তা_নিহত
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের গাড়ি বোমা হামলায় তুরস্কের অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত ও নয়জন আহত হয়েছেন। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৬ ১০:৩৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের গাড়ি বোমা হামলায় তুরস্কের অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত ও নয়জন আহত হয়েছেন। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে এ ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রগুলো বলছে, গতকাল (বুধবার) শেষ বেলায় পিকেকে গেরিলারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আনিতলি গেন্দারমারি কমান্ড হেডকোয়ার্টারে বিস্ফোরণ ঘটায়। এতে এসব পুলিশ কর্মকর্তা হতাহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্ত শুরু করে।

গত বছরের জুলাই মাসে পিকেকে গেরিলা ও তুর্কি সরকারের মধ্যকার অস্ত্রবিরতি ভেঙে যায় এবং সেই থেকে তুরস্কের সামরিক বাহিনী পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়ে আসছে। সামরিক অভিযানে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি কুর্দি নাগরিক মারা গেছে। তুর্কি সরকার দাবি করে- নিহত কুর্দিদের মধ্যে বেশিরভাগই গেরিলা। তবে পিকেকে গেরিলারা বলছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ। অন্যদিকে, গেরিলাদের হামলায় তিনশ’র বেশি সেনা মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬