লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান’ চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i104574-লক্ষ্য_অর্জন_না_হওয়া_পর্যন্ত_ইউক্রেনে_সামরিক_অভিযান’_চলবে_রুশ_প্রতিরক্ষামন্ত্রী
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক নিউজ এ খবর দিয়েছে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০২২ ১৪:৩৯ Asia/Dhaka
  • রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
    রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুতনিক নিউজ এ খবর দিয়েছে। 

আজ (মঙ্গলবার) মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোইগু বলেন, ‘ইউক্রেনে রুশ অভিযানের উদ্দেশ্য দেশটিকে দখল করা নয়, বরং পশ্চিমা দেশগুলোর কারণে ইউক্রেনের ওপর যে সামরিক হুমকির ‍সৃষ্টি হয়েছে, তা থেকে সেখানকার জনগণকে মুক্ত করা এবং দেশটির ক্ষমতাসীন নাৎসিপন্থী শাসকগোষ্ঠীকে অপসারণ করা। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

এদিকে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদকে বলেছেন, ‘ইউক্রেন দখল করাটা আমাদের পরিকল্পনার অংশ নয়। বিশেষ এই অভিযানের উদ্দেশ্য হলো সেই সব মানুষকে রক্ষা করা, যারা আট বছর ধরে কিয়েভ সরকারের নৃশংসতা ও গণহত্যার শিকার। এ জন্যই ইউক্রেনকে নিরস্ত্র করা প্রয়োজন।’

কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত ভয়াবহ অপরাধের উদাহরণ হিসেবে ইউক্রেনে মার্কিন-সমর্থিত অভ্যুত্থানের প্রতিবাদকারী মানুষদের হত্যার কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। ওডেসার ভবনে ৪০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, এ ঘটনায় রুশ নাগরিকসহ যারা নৃশংসতা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে চায় মস্কো।

রুশ সাঁজোয়া বহর

কিয়েভের কাছাকাছি রুশ সাঁজোয়া বহর

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ সাঁজোয়া বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। কিয়েভ দখলের লক্ষ্যে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহইট পাঠিয়েছে রাশিয়া

 রুশ সামরিক বাহিনী এবং তাদের দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের মিত্ররা গত বৃহস্পতিবার ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। দোনবাসে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং অতি-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ব্যাটালিয়নদের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান গোলাগুলি, মর্টার, স্নাইপার এবং নাশকতামূলক আক্রমণের পর এই অভিযান শুরু হয়।

অখতিরকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে রুশ হামলা

সামরিক ঘাঁটিতে রুশ হামলায় ৭০ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও রাজধানী কিয়েভের মধ্যবর্তী অঞ্চল অখতিরকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে রুশ সেনারা। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমত্র জিভিতস্কাই সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১