রাশিয়ার সামরিক ভারী যান এখন ইউক্রেনে
https://parstoday.ir/bn/news/world-i104984-রাশিয়ার_সামরিক_ভারী_যান_এখন_ইউক্রেনে
রাশিয়ার সামরিক ভারী যান এখন ইউক্রেনের মধ্যে মহড়া চালাচ্ছে। যদিও ব্রিটেন বলেছে, রুশ বাহিনী কিয়েভে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, খারকভ, চেরনিহিভ, সুমি এবং মারিউপোল শহরগুলি এখনও রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে আছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০২২ ১৫:৪৪ Asia/Dhaka

রাশিয়ার সামরিক ভারী যান এখন ইউক্রেনের মধ্যে মহড়া চালাচ্ছে। যদিও ব্রিটেন বলেছে, রুশ বাহিনী কিয়েভে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, খারকভ, চেরনিহিভ, সুমি এবং মারিউপোল শহরগুলি এখনও রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে আছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রুশ সেনারা। এই অভিযানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কয়েক’শ বেসামরিক মানুষ মারা গেছে, ৬০ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।#

পার্সটুডে/আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।