ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী সবাই তা জানে: চীন
https://parstoday.ir/bn/news/world-i105648-ইউক্রেন_যুদ্ধের_জন্য_কে_সবচেয়ে_বেশি_দায়ী_সবাই_তা_জানে_চীন
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে, ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তা কে সবাই তা জানে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২২ ১১:০৬ Asia/Dhaka
  • চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান
    চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে, ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তা কে সবাই তা জানে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। 

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে চীন আগেই জানত; এমনকি চীন-রাশিয়াকে শীতকালীন বেইজিং অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। এর পাশাপাশি চীন রাশিয়াকে সামরিক সহযোগিতা দেয়ার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন মার্কিন ওই কর্মকর্তা।

এসব অভিযোগের নিন্দা জানিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য এবং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য আমেরিকা কাদা ছোড়াছুড়ি করছে।

রুশ হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের সামরিক ঘাঁটি 

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সব অভিযোগের মধ্যদিয়ে আমেরিকার প্রকৃত চেহারা উন্মোচন হয়েছে যে, তারা মিথ্যাবাদী এবং সমস্যার সৃষ্টিকারী। 

চীনা কর্মকর্তা বলেন, “ঐতিহাসিক জটিল প্রেক্ষাপটে এবং অনেকগুলো কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে; তবে আমরা সবাই বুঝতে পারছি আজকের এই সংকটের জন্য কোন বড় শক্তি সবচেয়ে দায় দায়িত্ব বেশি।” তিনি এ কথার মধ্যদিয়ে মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন।

উ কিয়ান আরো বলেন, চীন আশা করে- সব পক্ষ পরামর্শ ও সংলাপের দরজা খোলা রাখবে যাতে চলমান যুদ্ধ বন্ধ করা যায়। ইউক্রেন সংকটে চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫