ওকিনাওয়ায় মার্কিন বাহিনীর ওপর কারফিউ
https://parstoday.ir/bn/news/world-i10576-ওকিনাওয়ায়_মার্কিন_বাহিনীর_ওপর_কারফিউ
জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে তারা রাতের বেলা ঘাঁটির বাইরে যেতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৬ ১৪:২৩ Asia/Dhaka
  • ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটির প্রধান লরেন্স নিকোলসন
    ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটির প্রধান লরেন্স নিকোলসন

জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে তারা রাতের বেলা ঘাঁটির বাইরে যেতে পারবে না।

স্থানীয় এক তরুণেীকে ধর্ষণ ও হত্যার পর সেখানকার জনগণ মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মার্কিন বাহিনীর ওপর এ কারফিউ জারি করা হয়েছে বলে জানান ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটির প্রধান লরেন্স নিকোলসন।

তিনি জানিয়েছে, কারফিউয়ের কারণে রাতের বেলায় সেনাদের ঘাঁটির বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি আরো কিছু সীমাবদ্ধতা আরোপ করা হবে। নিহত জাপানি তরুণীর স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে এ সময় সব ধরনের গান-বাজনা ও বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত থাকবে।

এর আগে, জাপান সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাবেক মেরিন সেনার হাতে জাপানি তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনা ক্ষমারযোগ্য নয়। গত ১৯ মে ২০ বছর বয়সী জাপানী তরুণী রিনা শিশাবুকুরোর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মার্কিন সাবেক মেরিন সেনা কেনেথ গ্যাডসনকে আটক করেছে জাপানি পুলিশ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮