রাশিয়াকে মোকাবেলার অজুহাত
পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করতে চায় ন্যাটো
-
সুইডেনের দেয়া একটি অস্ত্র পরীক্ষা করে দেখছে ইউক্রেনের সেনারা
রাশিয়ার ভবিষ্যৎ সামরিক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।
গতকাল (শনিবার) দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে ন্যাটো জোট, দীর্ঘমেয়াদে যার ফলাফল পাওয়া যাবে। তিনি এই পরিবর্তনকে নতুন বাস্তবতা এবং নতুন স্বাভাবিক নিরাপত্তা পরিস্থিতি বলে উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেছিলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়েছে যার মধ্যে উন্নত প্রযুক্তির অস্ত্র থাকবে। তবে কোন দেশ ইউক্রেনকে কী ধরনের অস্ত্র দেবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন স্টলটেনবার্গ।
ন্যাটো জোটভুক্ত দেশগুলো দাবি করছে, পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় রাশিয়া ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।#
পার্সটুডে/এসআইবি/১০