‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i106608-নিষেধাজ্ঞা_লঙ্ঘনকারী_দেশগুলোকে_পরিণতি_ভোগ_করতে_হবে’
আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০২২ ০৮:৩৮ Asia/Dhaka
  • ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে’

আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যেসব দেশ নিন্দা জানানো থেকে বিরত থাকবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকা মোটেই উদাসীন থাকবে না।

মার্কিন অর্থমন্ত্রী যদিও এ ব্যাপারে কোনো দেশের নাম উচ্চারণ করেন নি তবে এটি যে ভারতকে লক্ষ্য করে বলা হয়েছে তা মোটামুটি নিশ্চিত। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মস্কোর কাছ থেকে মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল আমদানি করছে। এ নিয়ে নানাভাবে আমেরিকা তার অসন্তুষ্টির কথা জানিয়েছে এবং সর্বশেষ গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলেন। সে সময় তিনি রাশিয়া থেকে তেল আমদানি না করার জন্য ভারতকে অনুরোধ জানান। তবে আমেরিকার কোনো চেষ্টা-প্রচেষ্টা ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা থেকে বিরত রাখতে পারে নি।

জ্যানেট ইয়েলেন

আটলান্টিক কাউন্সিল গবেষণা সংস্থা আয়োজিত গতকালের অনুষ্ঠানে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত বাইডেন প্রশাসন তার মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়াকে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগতভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

জ্যানেট ইয়েলেন আরো বলেন, যেসব দেশ ইউক্রেন পরিস্থিতির সুযোগ নিচ্ছে ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে তারা এই ইস্যুতে মূলত অসহযোগিতা করছে এবং ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, যে সমস্ত দেশ আমেরিকা ও তার মিত্রদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোট মোটেই উদাসীন থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/১৪