অবশেষে নিউ ইয়র্ক সাবওয়েতে হামলার সন্দেহভাজনকে আটক করল পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i106620-অবশেষে_নিউ_ইয়র্ক_সাবওয়েতে_হামলার_সন্দেহভাজনকে_আটক_করল_পুলিশ
আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ফ্রাঙ্ক রবার্ট জেমসকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সহিংসভাবে গণপরিবহন ব্যবস্থায় হামলা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।  
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
এপ্রিল ১৪, ২০২২ ১৬:৪১ Asia/Dhaka
  • ম্যানহাটান এলাকা থেকে ফ্রাঙ্ক জেমসকে আটক করে পুলিশ
    ম্যানহাটান এলাকা থেকে ফ্রাঙ্ক জেমসকে আটক করে পুলিশ

আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ফ্রাঙ্ক রবার্ট জেমসকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সহিংসভাবে গণপরিবহন ব্যবস্থায় হামলা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।  

ঘটনাস্থল থেকে আট মাইল দূরে লোয়ার ম্যানহাটান এলাকা হতে ৬২ বছর বয়সী জেমসকে আটক করা হয়। তাকে ধরার জন্য পুলিশ আগেই জনগণের সহায়তা চেয়েছিল। এখন আদালতে দোষী সাব্যস্ত হলে জেমসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ব্রুকলিন সাবওয়েতে একটি ট্রেনের মধ্যে প্রথমে স্মোক বোমা ছুঁড়ে মারে এবং তার পরপরই সে বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ১৭ ব্যক্তি গুলিবিদ্ধ এবং হুড়োহুড়িতে আরো বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার ৩০ ঘণ্টা পর জেমসকে লোয়ার ম্যানহাটান থেকে আটক করা হলো। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সন্দেহভাজন ব্যক্তিকে আটকের ঘোষণা দেন।

মার্কিন সরকার যখন অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে তখন ব্রুকলিন সাবওয়েতে এই হামলার ঘটনা ঘটলো। মার্কিন সমাজে মারাত্মকভাবে অবৈধ অস্ত্র ছড়িয়ে পড়েছে এবং বন্দুক সহিংসতা বেড়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৪