ইউক্রেন সফরে যাচ্ছেন না বাইডেন: হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i106856-ইউক্রেন_সফরে_যাচ্ছেন_না_বাইডেন_হোয়াইট_হাউজ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছেন না বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরে বাইডেনকে কিয়েভ সফরে যাওয়ার জন্য ব্যাপক অনুরোধ জানিয়ে আসছিলেন।এর জের ধরে বাইডেন ইউক্রেন যেতে পারেন বলেও কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০২২ ০৮:০০ Asia/Dhaka
  • বাইডেন-জেলেনস্কি
    বাইডেন-জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফরে যাচ্ছেন না বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরে বাইডেনকে কিয়েভ সফরে যাওয়ার জন্য ব্যাপক অনুরোধ জানিয়ে আসছিলেন।এর জের ধরে বাইডেন ইউক্রেন যেতে পারেন বলেও কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছিল।

কিন্তু হোয়াইট হাউজ সোমবার রাতে এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার (আজ) তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। সেখানে তিনি রাশিয়াকে আরো বেশি একঘরে করে রাখার উপায় নিয়ে আলোচনা করবেন।

সম্ভাব্য ভিডিও কলে রাশিয়ার বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও কথা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন না গেলেও পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রীর মতো পদস্থ কোনো কর্মকর্তাকে কিয়েভে পাঠানো হবে।

গত ২৪ ফেব্রুয়ারি আমেরিকার মিত্র দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর জের ধরে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার জেরে রুশ মুদ্রা রুবলের মান তাৎক্ষণিকভাবে পড়ে গেলেও পরে মুদ্রাটি আবার ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক বক্তব্যে তার দেশের অর্থনৈতিক সূচকগুলোর ঊর্ধ্বমুখী অবস্থার খবর দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।