আফগানিস্তানের হেলমান্দে তালেবান হামলায় ১২ পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/world-i10762-আফগানিস্তানের_হেলমান্দে_তালেবান_হামলায়_১২_পুলিশ_নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্ত্রাসীদের কয়েক দফা হামলায় এক ডজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৬ ১৫:৩১ Asia/Dhaka
  • আফগানিস্তানের হেলমান্দে তালেবান হামলায় ১২ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্ত্রাসীদের কয়েক দফা হামলায় এক ডজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে।

আজ (সোমবার) বৃহত্তর হেলমান্দ অঞ্চলের পুলিশ প্রধান হিসমাতুল্লাহ দৌলতজেই জানিয়েছেন, সন্ত্রাসীরা গতকাল রাতে গেরেস্ক এলাকায় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে ১২ পুলিশ কর্মকর্তা নিহত হয়। হামলায় আরো সাত জন আহত হয়।

সাত পুলিশ কর্মকর্তা এখনো নিখোঁজ থাকার পরিপ্রেক্ষিতে তালেবান সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানান দৌলতজাই।

এদিকে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কয়েক ডজন তালেবান সন্ত্রাসী পুলিশের ওই নিরাপত্তা চৌকিতে হামলা চালালে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। তবে সংঘর্ষে তালেবানের পক্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লাহ আখতার মানসুর নিহত হওয়ার পর হেলমান্দ প্রদেশে এসব হামলার ঘটনা ঘটল। তালেবান মোল্লা মানসুর হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।#


পার্সটুডে/বাবুল আখতার/৩০