পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের আরো ৩ সেনা নিহত
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে নতুন লড়াইয়ে দেশটির আরো তিন সেনা নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এসব সেনা নিহত হয়।
তুরস্কের সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, কুর্দি অধ্যুষিত সিরনাক প্রদেশে দুই সেনা ও পার্শ্ববর্তী সিরত প্রদেশে আরেক সেনা মারা গেছে। তুরস্কের সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত তিনজনের মধ্যে স্পেশাল অপারেশন্স পুলিশের এক সদস্য রয়েছে। তুর্কি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে- সেনাদের সঙ্গে লড়াইয়ে পিকেকে’র দুই গেরিলা নিহত হয়।
এর আগে গত ২৪ মে তুরস্কের ভান প্রদেশে পিকেকে গেরিলাদের বোমা হামলায় ছয় সেনা নিহত হয়েছে। এছাড়া, ১৮ মে হাক্কারি প্রদেশের সেমিদিনলি শহরে সামরিক বাহিনীর গাড়িবহরে পিকেকে’র বোমা হামলায় চার সেনা নিহত হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১