ওকিনাওয়ায় নির্বাচন: মার্কিন বিরোধীদের বিজয়
https://parstoday.ir/bn/news/world-i11341-ওকিনাওয়ায়_নির্বাচন_মার্কিন_বিরোধীদের_বিজয়
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের স্থানীয় পরিষদ নির্বাচনে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নেয়া প্রার্থীরা বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৬ ১৫:১৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের স্থানীয় পরিষদ নির্বাচনে মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নেয়া প্রার্থীরা বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছেন।

গতকাল (রোববার) এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৪৮ আসনের মধ্যে মার্কিন বিরোধীরা পেয়েছেন ২৭টি আসন। আগের নির্বাচনে মার্কিন-বিরোধীরা ২৩টি আসনে বিজয়ী হয়েছিলেন।

এ নির্বাচনের ফলাফলের পর ধারণা করা হচ্ছে ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার হবে। ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগা নিজেও একজন মার্কিন-বিরোধী নেতা এবং মার্কিন ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নিয়েই তিনি গভর্নর নির্বাচিত হয়েছিলেন।

জাপানের ফুতেনমা বিমান ঘাঁটিটি সরিয়ে ওকিনাওয়ায় নিতে চায় আমেরিকা। জাপানের কেন্দ্রীয় সরকারও তাতে সাঁয় দিয়েছে। তবে ওকিনাওয়ার জনগণ এ ধরনের ঘাঁটির বিরোধিতা করে আসছে। মাঝেমধ্যেই জাপানি নাগরিকরা মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ করে থাকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬