সিরতে শহরের উপকূল দখল করেছে লিবিয়ার সরকারি বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i11596-সিরতে_শহরের_উপকূল_দখল_করেছে_লিবিয়ার_সরকারি_বাহিনী
লিবিয়ার ঐক্য সরকারের অনুগত নৌবাহিনী বন্দরনগরী সিরতের উপকূল দখল করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ১০, ২০১৬ ০০:২৩ Asia/Dhaka
  • সিরতে শহরের উপকূল দখল করেছে লিবিয়ার সরকারি বাহিনী

লিবিয়ার ঐক্য সরকারের অনুগত নৌবাহিনী বন্দরনগরী সিরতের উপকূল দখল করতে সক্ষম হয়েছে।

লিবিয়া নৌবাহিনীর কামান্ডার রিদা ঈসা জানিয়েছেন, তার সেনারা পুরো সিরতে উপকুল নিয়ন্ত্রণ করছে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ শহর থেকে পালিয়ে যেতে পারবে না। সিরতে শহরের কেন্দ্রস্থলে সরকারি সেনা ও দায়েশ সন্ত্রাসীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ অব্যাহত রয়েছে। সিরতে হচ্ছে উত্তর লিবিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। সিরিয়া ও ইরাকের বাইরে এ শহরকে দায়েশ সন্ত্রাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানা বলে মনে করা হয়।

এদিকে, মিসরাতা শহর-ভিত্তিক সামরিক বাহিনীর মুখপাত্র মুহাম্মাদ আল-গাসরি বলেছেন, “আমরা মনে করি কয়েক সপ্তাহ নয় বরং কয়েকদিনের মধ্যে সিরতে শহর মুক্ত হয়ে যাবে।” তিনি আরো জানান, সিরতে শহরের গুরুত্বপূর্ণ সম্মেলন কেন্দ্রের কাছে লড়াই চলছে যেখান থেকে দায়েশ সন্ত্রাসীদের কথিত ধর্মীয় দিক-নির্দেশনা দেয়া হতো।”

এরইমধ্যে সিরতে শহরের গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকা মুক্ত করা হয়েছে। এর মধ্যে শহরের বিমানঘাঁটি, কয়েকটি সেনাক্যাম্প ও দায়েশের বধ্যভূমি রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯