সোলেদার শহর পুরো নিয়ন্ত্রণে এসেছে, ইউক্রেনের বহু সেনা আটকা পড়েছে
https://parstoday.ir/bn/news/world-i118294-সোলেদার_শহর_পুরো_নিয়ন্ত্রণে_এসেছে_ইউক্রেনের_বহু_সেনা_আটকা_পড়েছে
ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস অঞ্চলের সোলেদার শহরের ওপর রাশিয়ার বেসরকারি সামরিক গোষ্ঠী ওয়াগনার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওয়াগনার গ্রুপের মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভগেনি প্রিগোযিন গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এ দাবি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ০৯:৩৩ Asia/Dhaka
  •  সোলেদার শহর পুরো নিয়ন্ত্রণে এসেছে, ইউক্রেনের বহু সেনা আটকা পড়েছে

ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস অঞ্চলের সোলেদার শহরের ওপর রাশিয়ার বেসরকারি সামরিক গোষ্ঠী ওয়াগনার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওয়াগনার গ্রুপের মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভগেনি প্রিগোযিন গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এ দাবি করেন।

তিনি বলেন, সোলেদার শহরের ওপর ওয়াগনার গ্রুপের সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও শহরের কেন্দ্রস্থলে এখনো যুদ্ধ চলছে এবং শহরের ভেতরে অজ্ঞাত সংখ্যক ইউক্রেনের সেনা আটকা পড়েছে। তিনি বলেন, আগামীকাল আমরা আটক ইউক্রেনের  সেনাদের সংখ্যা প্রকাশ করব। প্রিগোসিন দাবি করেন, সোলেদার শহরের পতনে শুধুমাত্র ওয়াগনার গ্রুপের সেনারা অংশ নিয়েছে, অন্য কোনো ইউনিট অংশ নেয়নি।

গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সোলেদার শহরের প্রশাসনিক ভবনের পাশে ধীর স্থিরভাবে দাঁড়িয়ে আছে ওয়াগনার গ্রুপের দুই সেনাসদস্য। সাধারণত কোন শহর নিয়ন্ত্রণে নেয়ার পরই কেবল এই ধরনের ভিডিও করা সম্ভব হয়।

গত সপ্তাহে প্রিগোজিন বলেছিলেন, সোলেদার শহর দখল করা তার উদ্দেশ্য ছিল না কিন্তু ইউক্রেনের সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের হাত থেকে শহরটিকে রক্ষা করতে এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের সক্ষমতা কমানোর লক্ষ্যে শহরটি দখল করা হবে। গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছিলেন যে, সোলেদার শহরের পরিস্থিতি খুব কঠিন। তবে তখন তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন- যাই ঘটুক না কেন ইউক্রেনের সেনারা শহরের নিয়ন্ত্রণ ধরে রাখবে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।