ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নেভি সিলের সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i118702-ইউক্রেনে_যুদ্ধ_করতে_গিয়ে_মার্কিন_নেভি_সিলের_সদস্য_নিহত
মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য পূর্ব ইউক্রেনে নিহত হয়েছে। মার্কিন নৌবাহিনী এই খবর নিশ্চিত করেছে। তবে নিহত ড্যানিয়েল সুইফট নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২১, ২০২৩ ০৭:০৭ Asia/Dhaka
  • ড্যানিয়েল সুইফট (ফাইল ফটো)
    ড্যানিয়েল সুইফট (ফাইল ফটো)

মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য পূর্ব ইউক্রেনে নিহত হয়েছে। মার্কিন নৌবাহিনী এই খবর নিশ্চিত করেছে। তবে নিহত ড্যানিয়েল সুইফট নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

সুইফট ১৮ জানুয়ারি বুধবার মারা গেছেন। এর আগে তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা। 

এদিকে, মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।” তবে এই বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগে আছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিক্টিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।”

আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের নাগরিক ড্যানিয়েল সুইফট ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেয়ার জন্য তিনি পদক পেয়েছিলেন। ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি মার্কিন বাহিনীতে ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন।#


পার্সটুডে/এসআইবি/এমএআর/২১