আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ দায়েশ জঙ্গি নিহত
https://parstoday.ir/bn/news/world-i11911-আফগান_নিরাপত্তা_বাহিনীর_অভিযানে_১৩_দায়েশ_জঙ্গি_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৩ সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৬ ১১:২৮ Asia/Dhaka
  • আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ দায়েশ জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ১৩ সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, নানগারহারের অ্যাচিন এবং দিহ্‌ বালা জেলায় এ অভিযান চালানো হয়েছে। এ ঘটনার একদিন আগে দায়েশের হামলায় জেলা পুলিশ প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুল থেকে দেড়শ' মাইল দূরে অবস্থিত এ প্রদেশের কয়েকটি জেলায় দায়েশের তৎপরতা বেশ বেড়ে গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩