ন্যাটো সেনা মোতায়েনের পাল্টা ব্যবস্থা নেয়া হবে: রাশিয়া
রুশ সীমান্তের কাছে ন্যাটোর সেনা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো। ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে চার ব্যাটেলিয়ান সেনা মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানালো মস্কো। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভ্লাদিমির কোমোইয়েদোভ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, চার ব্যাটেলিয়ান ন্যাটো সেনা মোতায়েনের পরিকল্পনার কারণে রাশিয়া আতঙ্কিত নয়। এ সব সেনা রাশিয়ার জন্য কোনো বিপদ নয় উল্লেখ করে তিনি বলেন, রুশ সামরিক বাহিনী এখন আর ২০ বছর আগের অবস্থায় নেই। অবশ্য রুশ সীমান্তের কাছে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের অব্যাহত প্রচেষ্টাকে বিপদজনক হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, রাশিয়া যেসব পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে বা করবে তা প্রথম থেকেই অন্যদের সামনে স্পষ্ট। #
পার্সটুডে/মূসা রেজা/১৫