রাশিয়ার সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, পাইলট আটক
https://parstoday.ir/bn/news/world-i121604-রাশিয়ার_সীমান্তে_ইউক্রেনের_বিমান_বিধ্বস্ত_পাইলট_আটক
ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি'র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৭ Asia/Dhaka
  • রাশিয়ার সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, পাইলট আটক

ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি'র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্ত রক্ষী বাহিনী।

বিধ্বস্ত বিমানের পাইলটের পরণে রয়েছে সামরিক স্টাইলের পোশাক এবং মাথায় বেইজবল ক্যাপ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। 

বিমানটি বিধ্বস্ত হয়েছে রাশিয়া সীমান্তের ২৫ কিলোমিটার দূরবর্তী বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নিচেই নেমে পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।

এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন থেকে হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।