সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইরানের মানবিক ত্রাণ
https://parstoday.ir/bn/news/world-i121678-সিরিয়ায়_ফিলিস্তিনি_শরণার্থীদের_জন্য_ইরানের_মানবিক_ত্রাণ
সিরিয়ার রাজধানীর দামেস্কের আল-ইয়ারমুখ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০৮, ২০২৩ ১১:৩৮ Asia/Dhaka
  •  সিরিয়ায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইরানের মানবিক ত্রাণ

সিরিয়ার রাজধানীর দামেস্কের আল-ইয়ারমুখ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য কয়েক টন মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

এরই মধ্যে এসব ত্রাণসামগ্রী সিরিয়ায় পৌঁছেছে। সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী সিরিয়াভিত্তিক একটি ফিলিস্তিনি সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের জন্য ইরানের সমর্থন অব্যাহত থাকবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চার হাজার খাবার প্যাকেট যা সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের ফিলিস্তিনের মধ্যে বিতরণ করা হবে। এ সময় ফিলিস্তিনি কয়েকটি সংগঠনের প্রধানরা ইরানের সমর্থনের প্রশংসা করে বলেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।

২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর আগ পর্যন্ত শরণার্থী শিবিরে বহুসংখ্যক ফিলিস্তিনি বসবাস করতেন। কিন্তু সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য বস্তুতে পরিণত হয় ফিলিস্তিনি শরণার্থীরা। ফলে তারা সিরিয়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এখন তারা মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। তাদেরকে সহযোগিতার জন্য ইরান এই ত্রাণ সামগ্রী পাঠালো।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।