২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন জো বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i122420-২০২৪_সালের_প্রেসিডেন্ট_নির্বাচনে_প্রতিদ্বন্দ্বিতা_করার_ঘোষণা_দিলেন_জো_বাইডেন
২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তিনি পছন্দ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ১৬:০১ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে তিনি পছন্দ করেছেন।

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, নিজ দল ডেমোক্র্যাটের ভোটারসহ বেশিরভাগ মানুষ বলছেন, প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। তারপরও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের এই ঘোষণা দিলেন। ভোটারদের বেশিরভাগই বলছেন, তারা ৮০ বছরের একজন বৃদ্ধকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না।

আজ (মঙ্গলবার) প্রকাশিত এক ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, তিনি আমেরিকার গণতন্ত্রের জন্য আবার নির্বাচনে লড়বেন। গণতন্ত্রকে তিনি আমেরিকার ‘আত্মা’ বলে উল্লেখ করেন। জো বাইডেন বলেন, ২০২০ সালেও তিনি একই বার্তা দিয়েছিলেন এবং এখনো তার গ্রহণযোগ্যতা রয়েছে।

জো বাইডেন ভিডিও বার্তায় আরো বলেন, “এখন আমাদের সামনে প্রশ্ন যে, আগামী বছরগুলোতে আমরা বেশি স্বাধীনতা ভোগ করব, নাকি কম স্বাধীনতা ভোগ করব; বেশি অধিকার ভোগ করব, নাকি কম অধিকার ভোগ করব।”

প্রেসিডেন্ট বাইডেন বলেন, এইসব প্রশ্নের কী জবাব আমি তা জানি এবং আমি মনে করি আপনারাও তা জানেন। এটি আত্মতুষ্টির সময় নয়। এজন্য আমি পুনঃনির্বাচন করছি।"

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।