রাশিয়ার পাইপলাইন স্থাপনায় ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে মস্কো
মে ২৭, ২০২৩ ১৭:৪৭ Asia/Dhaka
বেলারুশ সীমান্তবর্তী রাশিয়ার স্কভ শহরের একটি তেলের পাইপলাইন স্থাপনার ওপর চালানো ড্রোন হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে।
স্থানীয় গভর্নর মিখাইল বেদেরনিকভ আজ (শনিবার) সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, দুটি ড্রোন রাশিয়ার তেল পাইপলাইন স্থাপনার ওপর হামলা চালায় যার কারণে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
তিনি এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগেও রাশিয়ার পাইপলাইন ও তেল স্থাপনার ওপর হামলা হয়েছে এবং সেসব ঘটনায়ও মস্কো ইউক্রেনকে দায়ী করেছে।#
পার্সটুডে/এসআই/ ২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ