ওয়াগনার গ্রুপের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যা বলছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i124796-ওয়াগনার_গ্রুপের_বিদ্রোহ_পরবর্তী_পরিস্থিতি_সম্পর্কে_যা_বলছে_ইরান
রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান বলেছে, রাশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে ইরান রাশিয়ার নিজস্ব আইনের শাসনে বিশ্বাসী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০২৩ ১২:৫১ Asia/Dhaka
  • ওয়াগনার গ্রুপের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যা বলছে ইরান

রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান বলেছে, রাশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে ইরান রাশিয়ার নিজস্ব আইনের শাসনে বিশ্বাসী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ার আইন অনুযায়ী বিষয়টির সমাধান হবে এবং রক্তপাত ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তেহরান আশা করছে।

ওয়াগনার রাশিয়ার একটি আধাসামরিক বাহিনী যা ইউক্রেনে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করছে। গত শুক্রবার ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন টেলিগ্রামে প্রকাশ করা এক অডিও বার্তায় রুশ সেনা কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনে মোতায়েন তার বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে এবং এতে বহু মানুষ হতাহত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, সশস্ত্র যে বিদ্রোহ করা হয়েছে তা রাষ্ট্রদ্রোহের শামিল। যে কেউ রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবে তাকে শাস্তি দেয়া হবে বলে তিনি ঘোষণা করেন। তবে শেষ পর্যন্ত বেলারুশের মধ্যস্থতায় এ সমস্যার আপাত সমাধান হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।