'ইউক্রেনে ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে'
https://parstoday.ir/bn/news/world-i127402-'ইউক্রেনে_ন্যাটো_জোটের_কৌশল_ব্যর্থ_হয়েছে'
ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিসেপ কোন্তে বলেছেন, রাশিয়াকে পরাজিত করা এবং দেশটির অর্থনীতিকে ভেঙে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে সমস্ত চেষ্টা চালিয়েছে এবং কৌশল অবলম্বন করেছে তার সবই ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০২৩ ১১:৩৯ Asia/Dhaka
  •  'ইউক্রেনে ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে'

ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিসেপ কোন্তে বলেছেন, রাশিয়াকে পরাজিত করা এবং দেশটির অর্থনীতিকে ভেঙে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে সমস্ত চেষ্টা চালিয়েছে এবং কৌশল অবলম্বন করেছে তার সবই ব্যর্থ হয়েছে।

ন্যাটোর এই সমস্ত কৌশলের পরও রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যুদ্ধ করছে বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান শুরু করেছে তা নড়বড়ে হয়ে গেছে। গতকাল (রোববার) নিজের ফেসবুক পেইজে কোন্তে এক পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দেড় বছরের সংঘাতের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে আশাবাদী হওয়ার চিন্তাভাবনা বাদ দিতে হবে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য যেসব কথাবার্তা বলা হচ্ছে তা পশ্চিমাদের অতিরঞ্জন এবং নিতান্তই অপপ্রচার।

কোন্তে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কৌশলের আওতায় এ পর্যন্ত কিয়েভকে ব্যাপক সামরিক সহায়তা দেয়া হয়েছে কিন্তু রাশিয়ান সামরিক বাহিনীর বহুল প্রত্যাশিত মৃত্যু ঘটাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইউক্রেন কখনোই রাশিয়ার বাহিনীকে বাখমুট থেকে পিছু হটাতে পারেনি, দোনবাসের একটি গুরুত্বপূর্ণ দুর্গ যা রাশিয়া কয়েক মাস ভয়ানক লড়াইয়ের পর মে মাসে দখল করেছিল তাও পুনরুদ্ধার করতে পারেনি।

এছাড়া, পশ্চিমারা রাশিয়ার ভেতরে রাজনৈতিক গোলযোগ সৃষ্টি করবে বলে যে আশা দেখিয়েছিল তাও করা যায়নি। পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।