পাকিস্তান থেকে প্রশিক্ষণ বিমান কিনেছে কাতার
https://parstoday.ir/bn/news/world-i12913-পাকিস্তান_থেকে_প্রশিক্ষণ_বিমান_কিনেছে_কাতার
পারস্য উপসাগরীয় পরিষদের সদস্য দেশ কাতার পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের কাছ থেকে কয়েকটি পিএসি সুপার মুশাক বিমান কিনেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৬ ১৯:২৮ Asia/Dhaka
  • পিএসি সুপার মুশাক বিমান
    পিএসি সুপার মুশাক বিমান

পারস্য উপসাগরীয় পরিষদের সদস্য দেশ কাতার পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের কাছ থেকে কয়েকটি পিএসি সুপার মুশাক বিমান কিনেছে।

এক বিবৃতিতে পাকিস্তানের বিমান বাহিনী জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আরশাদ মালিক ও কাতার এয়ার একাডেমির কমান্ডার জেনারেল সালিম হামাদ আন-নাবিত চুক্তিতে সই করেন। তবে কাতার ঠিক কতটি বিমান কিনছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয় নি ওই বিবৃতিতে।

পিএসি সুপার মুশাক হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্রে এমএফআই-১৭ এর চেয়ে অনেক বেশি উন্নত বিমান। মৌলিক প্রশিক্ষণের ক্ষেত্রে এর আলাদা চাহিদা রয়েছে। এ বিমান সম্পূর্ণভাবে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে নিজস্ব নক্সায় তৈরি করা হয়েছে। ১৯৯৫ সালে এ বিমান প্রথমবারের মতো আকাশে ওড়ানো হয়। তারপর থেকে পাকিস্তান, ইরাক ও সৌদি আরব হচ্ছে প্রাথমিকভাবে এ বিমান প্রধান ব্যবহারকারী দেশ। পাকিস্তানের এ বিমান কমপ্লেক্স হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিমান ও সামরিক সরঞ্জাম তৈরির সবচেয়ে বড় স্থাপনা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪