রুশ-তুর্কি সম্পর্কোন্নয়নের উদ্যোগ জোরদার করা হয়েছে: আংকারা
https://parstoday.ir/bn/news/world-i13144-রুশ_তুর্কি_সম্পর্কোন্নয়নের_উদ্যোগ_জোরদার_করা_হয়েছে_আংকারা
তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, সম্পর্কোন্নয়নের জন্য তার দেশ ও রাশিয়া জোরালো পদক্ষেপ নিয়েছে। আজ (সোমবার) রাজধানী আংকারায় এক সংবাদ সম্মেলনে কুরতুলমুস বলেন, রাশিয়া সম্প্রতি সে দেশের কয়েকটি কোম্পানিতে নতুন করে তুর্কি লোক নিয়োগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানায় আংকারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৬ ১৩:৩৯ Asia/Dhaka
  • তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস
    তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস

তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, সম্পর্কোন্নয়নের জন্য তার দেশ ও রাশিয়া জোরালো পদক্ষেপ নিয়েছে। আজ (সোমবার) রাজধানী আংকারায় এক সংবাদ সম্মেলনে কুরতুলমুস বলেন, রাশিয়া সম্প্রতি সে দেশের কয়েকটি কোম্পানিতে নতুন করে তুর্কি লোক নিয়োগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানায় আংকারা।

গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমা থেকে একটি রুশ বোমারু বিমান ভূপাতিত করে তুরস্ক। তুর্কি সরকার সে সময় দাবি করেছিল রুশ বিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। কিন্তু রাশিয়া তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করে। এরপর দু দেশের সম্পর্কে চরম অবনতি দেখা দেয় এবং রাশিয়া তুরস্কের ওপর নানান রকমের নিষেধাজ্ঞা আরোপ করে।

সংবাদ সম্মেলনে কুরতুলমুস ইসরাইলের সঙ্গে তার দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও কথা বলেন। তিনি জানান, কয়েকটি বিষয়ে ঐক্য হয়েছে এবং সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইসরাইল ও তুরস্কের প্রধানমন্ত্রী আজই একযোগে ঘোষণা দেবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭