আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত
আফগানিস্তানে সামরিক অভিযানে অন্তত ২২৫ দায়েশ নিহত হয়েছে। গত এক সপ্তাহ ধরে এ সব অভিযান দেশটির নাঙ্গাহার প্রদেশে চালানো হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম আফগান কর্তৃপক্ষ আজ (শনিবার) বলেছে, সেনা অভিযানে বেশির ভাগ তাকফিরি নিহত হয়েছে এ প্রদেশের কোট জেলার তাদের গোপন আস্তানায়। আফগান সেনা বাহিনী এবং মার্কিন বিমান বাহিনী একযোগে এ অভিযান চালিয়েছে।
নাঙ্গাহারের গভর্নর সেলিম কুনদুজি বলেছেন, গত সপ্তাহে চালানো অভিযানের প্রথম দুই দিনে ১৩১ জন দায়েশ সন্ত্রাসী এবং ১২ আফগান সেনা নিহত হয়েছে।
এ ছাড়া, ওই এলাকায় সন্ত্রাসীরা ৯০টি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোট এলাকায় সংঘর্ষের ফলে প্রায় ৫০০ পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
গত মাসে কোটের কয়েকটি পুলিশ চেক পোস্টে দায়েশ সম্পর্কিত সন্ত্রাসীরা হামলার চালানোর পর এ অভিযান চালানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২