ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i14368-ন্যাটোর_বিরুদ্ধে_রাশিয়ার_হুঁশিয়ারি
ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনা অভিযানের প্রতি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সমর্থনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ন্যাটোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি আলেক্সান্ডার গ্রুশকো সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, দুঃখজনকভাবে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনকে ব্যবহার করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • আলেক্সান্ডার গ্রুশকো
    আলেক্সান্ডার গ্রুশকো

ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনা অভিযানের প্রতি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সমর্থনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ন্যাটোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি আলেক্সান্ডার গ্রুশকো সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, দুঃখজনকভাবে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনকে ব্যবহার করা হচ্ছে।

গত সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে ন্যাটোর শীর্ষ সম্মেলন থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সেনা অভিযানকে সমর্থন দেয়া হয়। এর প্রতিক্রিয়ায় গ্রুশকো বলেন, ন্যাটোর এ পদক্ষেপ একটি বিপদজনক প্রবণতা এবং তা ইউরোপের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি স্বাধীনতাকামীদের দমন করছে দেশটির সেনাবাহিনী। এ কাজে ইউক্রেনের পাশ্চাত্যপন্থি সরকারের সমর্থনে এগিয়ে এসেছে ন্যাটো জোট। তারা দেশটির সেনাবাহিনীকে বিদ্রোহীদের দমনে প্রশিক্ষণ ও অস্ত্র দিচ্ছে।

২০১৪ সালের গোড়ার দিকে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে এটিকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ওই বছরের এপ্রিলে মস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করে ন্যাটো। একইসঙ্গে রুশ সীমান্তের কাছে সামরিক তৎপরতা জোরদার করে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। গত সপ্তাহে ওয়ারশ’ সম্মেলনে ন্যাটো কথিত রুশ হুমকি প্রতিহত করার জন্য তার পূর্ব সীমান্তে ৪,০০০ সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২