গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি ব্রিটেনের নাগরিকদের অবিশ্বাস
https://parstoday.ir/bn/news/world-i153708-গাজায়_ট্রাম্পের_শান্তি_পরিকল্পনার_প্রতি_ব্রিটেনের_নাগরিকদের_অবিশ্বাস
পার্সটুডে-গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা ব্রিটেনের জনগণের কাছে সন্দেহজনক। লন্ডনে বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারী অনেক ব্রিটিশরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'মিথ্যাবাদী, ফ্যাসিবাদী এবং গণহত্যার সমর্থক' হিসাবে বর্ণনা করেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০৪, ২০২৫ ১৯:৩৯ Asia/Dhaka
  •  ফিলিস্তিনের সমর্থনে লন্ডন বিক্ষোভের ছবি
     ফিলিস্তিনের সমর্থনে লন্ডন বিক্ষোভের ছবি

পার্সটুডে-গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা ব্রিটেনের জনগণের কাছে সন্দেহজনক। লন্ডনে বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারী অনেক ব্রিটিশরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'মিথ্যাবাদী, ফ্যাসিবাদী এবং গণহত্যার সমর্থক' হিসাবে বর্ণনা করেছেন।

তারা 'শার্মুশ-শেখ' নামের পরিকল্পনাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঔপনিবেশিক নীতির ধারাবাহিকতা বলে মনে করেছেন।

পার্সটুডে লিখেছে, শার্মুশ-শেখে ট্রাম্পের ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার লক্ষ্য নিয়ে বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের জনগণ এবং বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, পরিকল্পিতভাবে ফিলিস্তিনকে টনি ব্লেয়ারের কাছে হস্তান্তরের দিকে চেষ্টা করা হচ্ছে যা ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরোধী।

লন্ডনে সম্প্রতি ৬,০০,০০০ জন অংশগ্রহণকারীর এক বিক্ষোভে ব্রিটিশরা বলেন, ফিলিস্তিনে সকল ধর্মের সহবস্থানের জন্য 'এক-রাষ্ট্র সমাধান' গৃহীত হলেই কেবল সেখানে প্রকৃত শান্তি আসবে। এক বিক্ষোভকারী বলেন 'ট্রাম্পের ভুয়া শান্তিতে বিভ্রান্ত হবেন না; তিনি দখলদারদের মিত্র, শান্তি নষ্টের দালাল।'

ফিলিস্তিনি আইনজীবী ডায়ানা ভুট্টো লন্ডন-ভিত্তিক গার্ডিয়ানে এক নিবন্ধে লিখেছেন, ট্রাম্পের পরিকল্পনা 'সাইকস-পিকট' এর একই ঔপনিবেশিক যুক্তি প্রদর্শন করছে যা একশ বছর আগে মধ্যপ্রাচ্যকে পশ্চিমারা বিভক্ত করেছিল।

ব্রিটিশ জনমতও ট্রাম্পকে ইতিবাচকভাবে দেখে না। অনেক বিক্ষোভকারী গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তাকে 'বিকৃত, বর্ণবাদী এবং মিথ্যাবাদী' বলে অভিহিত করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, কেউই তার শান্তির দাবিতে বিশ্বাস করে না।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে। সেই পরিস্থিতিতেও লন্ডনের রাস্তায় ব্রিটিশ জনগণ গণহত্যা বন্ধ, ইহুদিবাদী নেতাদের বিচার এবং জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তির দাবি জানিয়েছে।#

পার্সটুডে/জিএআর/৪