মার্কিন ব্যবস্থা কি পতনের দ্বারপ্রান্তে?
https://parstoday.ir/bn/news/world-i157082-মার্কিন_ব্যবস্থা_কি_পতনের_দ্বারপ্রান্তে
পার্সটুডে-বিশ্বব্যাপী অস্থিতিশীলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কঠোর এবং অভূতপূর্ব বক্তব্য কেবল একটি পক্ষপাতদুষ্ট অবস্থান নয়।
(last modified 2026-02-16T10:08:23+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৬:০৫ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট “ডোনাল্ড ট্রাম্প”
    মার্কিন প্রেসিডেন্ট “ডোনাল্ড ট্রাম্প”

পার্সটুডে-বিশ্বব্যাপী অস্থিতিশীলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কঠোর এবং অভূতপূর্ব বক্তব্য কেবল একটি পক্ষপাতদুষ্ট অবস্থান নয়।

তিনি স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থাকে আমেরিকার জন্য আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার পতন এবং বিশ্ব ব্যবস্থায় বিশৃঙ্খলা বিস্তারের লক্ষণ বলে মনে করেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন: “আমি কখনও ভাবি নি যে আমার পুরো জীবনে এরকম কথা বলব।” গ্যাভিন নিউসম আরও বলেছেন: “ট্রাম্প জনগণের কাছে ঐতিহাসিকভাবে ঘৃণিত। ট্রাম্প শাসন ক্ষমতাকে ব্যক্তিগতভাবে কুক্ষিগতকরার জন্য সর্বোপরি পরিচিত।”

কূটনৈতিক ব্যবস্থা থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্যবস্থা পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে প্রান্তিক করা হয়েছে। প্রধান সিদ্ধান্তগুলো প্রাতিষ্ঠানিক ঐক্যমতের ভিত্তিতে নয়, বরং ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে নেওয়া হয়েছে।

রাজনীতি বিজ্ঞানে এই পরিবর্তনকে "প্রাতিষ্ঠানিক গণতন্ত্র" থেকে "ব্যক্তিবাদী নেতৃত্বে" যাওয়ার একটি ধ্রুপদী লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এটা এমন এক পথ যা সাধারণত অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং জনসাধারণের আস্থার পতন ঘটায়। পররাষ্ট্রনীতিতে এ ধরণের পরিণতি আরও স্পষ্ট। বহুপক্ষীয় ব্যবস্থার স্থপতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঐতিহাসিক ভূমিকা থেকে সরে এসেছে। জোটগুলো দুর্বল হয়ে পড়েছে।#

পার্সটুডে/এনএম/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।