২০২৭ সালের জন্য মার্কিন সামরিক বাজেট দেড় ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব
https://parstoday.ir/bn/news/world-i155930-২০২৭_সালের_জন্য_মার্কিন_সামরিক_বাজেট_দেড়_ট্রিলিয়ন_ডলার_করার_প্রস্তাব
পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ২০২৭ সালের জন্য তার দেশের সামরিক বাজেট হবে দেড় ট্রিলিয়ন ডলার।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৬ ১২:১৩ Asia/Dhaka
  • ২০২৭ সালের জন্য মার্কিন সামরিক বাজেট দেড় ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব

পার্সটুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ২০২৭ সালের জন্য তার দেশের সামরিক বাজেট হবে দেড় ট্রিলিয়ন ডলার।

পার্সটুডে অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ২০২৭ সালের জন্য আমেরিকার সামরিক বাজেট দেড় ট্রিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে যার মাধ্যমে এটা দেখাচ্ছে যে চলতি বছরের তুলনায় এই বরাদ্দ ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২৬ সালে আমেরিকার সামরিক বাজেটের পরিমাণ ছিল ৯০১ বিলিয়ন ডলার যার মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে ২০২৫ সালের বাজেটের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ৭ জানুয়ারি এ সম্পর্কে আরো বলেন, সিনেটর, কংগ্রেসের প্রতিনিধি, মন্ত্রণালয়ের বিভিন্ন শ্রেনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ এবং কঠিন আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপণিত হয়েছি যে আমাদের দেশের স্বার্থে বিশেষ করে বিশ্ব রাজনীতির এই কঠিন এবং বিপজ্জনক ক্রান্তিকালে ২০২৭ সালের জন্য সামরিক বাজেট অবশ্যই দেড় ট্রিলিয়ন ডলার বরাদ্দ দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন যে এই বাজেট শত্রুর মোকাবেলায় নিজেদের নিরপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী বাহিনী গঠনে সহায়ক হবে।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন