ট্রাম্পের মুখে তাবাসে মার্কিন ঐতিহাসিক পরাজয়ের স্মৃতি
https://parstoday.ir/bn/news/world-i155934-ট্রাম্পের_মুখে_তাবাসে_মার্কিন_ঐতিহাসিক_পরাজয়ের_স্মৃতি
পার্সটুডে-ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের তাবাস মরুভূমিতে ভয়াবহ তুফানের স্মৃতি স্মরণ করেন। সেই জিমি কার্টার বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৬ ১৫:৪৪ Asia/Dhaka
  • তাবাসে আমেরিকার ঐতিহাসিক পরাজয়
    তাবাসে আমেরিকার ঐতিহাসিক পরাজয়

পার্সটুডে-ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের তাবাস মরুভূমিতে ভয়াবহ তুফানের স্মৃতি স্মরণ করেন। সেই জিমি কার্টার বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কায় তিনি তাঁর উদ্বেগের কথা জানান।

পার্সটুডে আরও জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিকোলাস মাদুরোকে অপহরণ করার অভিযানের সময়, ইরানে জিমি কার্টারের সময়কার ব্যর্থ হামলার পুনরাবৃত্তি ঘটে কিনা-সেই আশঙ্কায় তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট কার্টার ইরানে গুপ্তচরদের আখড়া ভেঙ্গে দেওয়ার পর তাদের আটকে পড়া গোয়েন্দাদের উদ্ধার করার জন্য আকাশপথে অভিযান চালানোর আদেশ দিয়েছিলেন। ওই অভিযান ইরানিদের কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই ব্যর্থ হয়ে গিয়েছিল। ঈগলের পাঞ্জা নামের ওই মার্কিন অভিযানে কমপক্ষে ছয়টি বিমান এবং আটটি হেলিকপ্টার গানশিপ ধ্বংস হয়েছিল এবং কমপক্ষে আটজন মার্কিন সেনা মারা গিয়েছিল। শেষ পর্যন্ত ওই অভিযানে মার্কিণ বাহিনী পিছু হটে যেতে বাধ্য হয়েছিল।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের রূপকার ও প্রতিষ্ঠাতা মার্কিন ওই অভিযানের ব্যর্থতার প্রতিক্রিয়ায় আল্লাহর অদৃশ্য বাহিনীর সহযোগিতার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ওই নির্বোধ অভিযান পরম শক্তিশালী আল্লাহর ইশারায় ব্যর্থ হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সেই তাবাসের প্রসঙ্গ টেনে বলেন: ওই ঘটনা 'কার্টার সরকারের পতনের কারণ' হয়েছিল। আফগানিস্তানেও মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি পরাজয় বিশেষ করে সে দেশ থেকে বের হবার সময়কার বিপর্যয়ের কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন: সে সময় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন