ইরানে অস্থিরতা নিয়ে পাকিস্তান কেন ট্রাম্পের অবস্থানের সমালোচনা করলো?
https://parstoday.ir/bn/news/world-i156014-ইরানে_অস্থিরতা_নিয়ে_পাকিস্তান_কেন_ট্রাম্পের_অবস্থানের_সমালোচনা_করলো
পার্সটুডে–ইরানে অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছে পাকিস্তান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ১২, ২০২৬ ১৭:৫২ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ
    পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ

পার্সটুডে–ইরানে অস্থিরতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছে পাকিস্তান।

পার্সটুডে আরও জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ইসরায়েলি অপরাধ রোধে ট্রাম্পকে গাজায় প্রকৃত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। খাজা আসিফ সবসময় ফিলিস্তিনিদের গণহত্যায় ইহুদিবাদী সরকারের সাথে আমেরিকার জড়িত থাকার সমালোচনা করে এসেছেন।

এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপকামী নীতির কট্টর বিরোধী খাজা মুহাম্মদ আসিফ ইরান নিয়ে আলোচনা এবং ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বৈত দৃষ্টিভঙ্গির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার অফিসিয়াল এক্স-নেট অ্যাকাউন্টে যুদ্ধ বন্ধে সহায়তা করার বিষয়ে ট্রাম্পের ভণ্ডামির কথা উল্লেখ করে লিখেছেন: মার্কিন প্রেসিডেন্ট গাজায় হস্তক্ষেপ করতে পারেন এবং ফিলিস্তিনিদের গণহত্যা রোধ করতে পারেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন: ফিলিস্তিনিদের গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমগ্র বিশ্ব ঐক্যবদ্ধ। কিন্তু এই অপরাধগুলো বন্ধ করার পরিবর্তে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং গাজায় গণহত্যায় সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

গত সপ্তাহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইহুদিবাদী ইসরাইলকে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপরাধী বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন: আমেরিকা হয়তো নেতানিয়াহুর মিথ্যাচারে প্রতারিত হয়েছে অথবা তারা উভয়ই ইরান-বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। তিনি জোর দিয়ে বলেন: ইহুদিবাদী প্রধানমন্ত্রী সর্বদা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মিথ্যা বলেছেন এবং তার লক্ষ্য ছিল ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে বৈধতা দেওয়া।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন