আমেরিকা ধীরে ধীরে সামাজিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে: ইউরোপীয় বিশ্লেষক
-
বুলগেরিয়ান বিশ্লেষক এবং লেখক স্ট্যানিস্লাভ বাচেভ
পার্সটুডে - একজন ইউরোপীয় বিশ্লেষক স্বীকার করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্তরে ধীরে ধীরে সামাজিক পতনের শিকার হচ্ছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,বুলগেরিয়ান বিশ্লেষক এবং লেখক স্ট্যানিস্লাভ বাচেভ বিশ্বাস করেন, আজ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্তরে ধীরে ধীরে সামাজিক পতনের শিকার হচ্ছে যার মধ্যে রয়েছে অস্তিত্বের জন্য বৃহত্তর উদ্দেশ্যের অভাব। কারণ কথিত আমেরিকার স্বপ্ন আর বিদ্যমান নেই। বাচেভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন বা ঘৃণার ক্ষেত্রে মার্কিন সমাজে বিশাল অভ্যন্তরীণ বিভাজন রয়েছে। তার মতে, রাজনৈতিক স্তরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণে ট্রাম্প তাড়াহুড়ো করছেন। যার ফলে তার পরাজয় হতে পারে; তাই, ট্রাম্প বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করতে এবং শক্তি প্রদর্শন করতে চাইছেন।
ইসরায়েল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে
এই বুলগেরিয়ান বিশ্লেষক ইহুদিবাদী শাসনব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন। তিনি বলেন, ইসরায়েলের মধ্যে একটি বড় সংঘাত রয়েছে যা ইঙ্গিত দেয় যে এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। বাচেভ আরো জোর দিয়ে বলেন যে ইরানের বিরুদ্ধে উস্কানির ঝুঁকি ইসরায়েলি শাসনব্যবস্থার সমগ্র অস্তিত্বের জন্য একটি বাস্তব হুমকি।
তেহরানের বিরুদ্ধে ইসরায়েলি ও আমেরিকান শাসনব্যবস্থার সাম্প্রতিক সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে বাচেভ আরো বলেন, জাতীয় সংহতি বজায় রেখে এবং আক্রমণকারীদের উপর আঘাত হানার মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বার্তা পাঠিয়েছে। এই রাজনৈতিক বিশেষজ্ঞ আরো বলেন, আজ ইরানি অভিজাতরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং এটি করার ব্যাপারে আত্মবিশ্বাসী; উপরন্তু, তাদের কাছে শত্রুর অভিযানের পদ্ধতি সম্পর্কে বাস্তব তথ্য রয়েছে তা সরাসরি এবং সম্মিলিত উভয়ই।#
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।