ইরানের সামরিক সক্ষমতা মার্কিন রণতরীগুলোর দুঃস্বপ্ন: রুশ গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/world-i156600-ইরানের_সামরিক_সক্ষমতা_মার্কিন_রণতরীগুলোর_দুঃস্বপ্ন_রুশ_গণমাধ্যম
পার্স টুডে - একটি রাশিয়ান সংবাদমাধ্যম লিখেছে: ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক সক্ষমতা মার্কিন রণতরীগুলোর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
(last modified 2026-01-31T12:31:33+00:00 )
জানুয়ারি ৩১, ২০২৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র
    কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র

পার্স টুডে - একটি রাশিয়ান সংবাদমাধ্যম লিখেছে: ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক সক্ষমতা মার্কিন রণতরীগুলোর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

রাশিয়ান সংবাদপত্র "রসিস্কায়া গেজেটা" শুক্রবার এক প্রতিবেদনে এই অঞ্চলের উন্নয়ন এবং ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির কথা উল্লেখ করে লিখেছে: "ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও, ইরানের কাছে ড্রোন, জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো নিক্ষেপকারী দ্রুতগামী নৌকা রয়েছে যা পারস্য উপসাগরের জলসীমায় আমেরিকান জাহাজগুলোর জন্য একটি বাস্তব দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।" 

রুশ বিশ্লেষকদের মতে: ইরানের কাছে বিপুল সংখ্যক মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এগুলো পুরো পশ্চিম এশিয়া জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিও এগুলোর আওতায় পড়ে। ইরান হরমুজ প্রণালীর জাহাজগুলোতেও আঘাত হানতে সক্ষম। 

এদিকে জাতিসংঘে  রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন:ইরান এখন আগের তুলনায় হুমকি মোকাবিলায় আরও প্রস্তুত। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: ইরান নিয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনো শেষ হয়নি এবং সামরিক হামলা হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা গুরুতরভাবে অস্থিতিশীল হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার হুমকি দিয়ে বলেছেন, ইরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র কোনো চুক্তি স্বাক্ষর না করলে ইরানের ওপর আগের চেয়েও ভয়াবহ হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র! ইরান বলদর্পিতার মুখে কোনো আলোচনায় বসার দাবি নাকচ করে দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষার বিষয় কখনও বাইরের কোনো শক্তির সঙ্গে আলোচনার বিষয় হতে পারে না, এবং ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। #
 

পার্স টুডে/এমএএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।