পরোক্ষ আলোচনার শুরুটা ভালোই হয়েছে, আলোচনা চলতে পারে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
পার্সটুডে- ইরান-মার্কিন আলোচনা আজকের মতো শেষ হয়েছে। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার পরোক্ষ পারমাণু আলোচনার প্রথম পর্যায় আজ শুক্রবার সকালে মাসকাটে অনুষ্ঠিত হয়।
পার্সটুডে জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। আজ বিকেলে আলোচনার দ্বিতীয় পর্যায় শুরু হয়। মার্কিন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারও অংশ নিচ্ছেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম পর্যায়ের আলোচনার পর এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, দুই পক্ষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী। আজকের বৈঠকে উভয় পক্ষ তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি ও দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি পরবর্তী আলোচনার বিষয়ে নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একমত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনা শেষে বলেছেন, শুরুটা ভালোই হয়েছে এবং আলোচনা অব্যাহত রাখা যেতে পারে।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন