ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনটি এফ-১৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েত থেকে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো থেকে কমপক্ষে দুটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একটি এফ-১৫ যুদ্ধবিমানে আগুন ধরে যায় এবং অন্যটি মাটিতে আছড়ে পড়ে।
ইরানের সশস্ত্রবাহিনী কুয়েতের আলি আল-সালেম মার্কিন বিমানঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা এবং উত্তর ভারত মহাসাগরে শত্রু নৌ লক্ষ্যবস্তুতে পনেরটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পরেই এই ঘটনাটি ঘটে।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, "অভ্যন্তরীণ ত্রুটির কারণে" এই বিমানগুলো বিধ্বস্ত হয়েছে, তবে খাতামুল আম্বিয়া ঘাঁটি জোর দিয়ে বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়েছে।
ইতোমধ্যে তিন মার্কিন পাইলটের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যারা দুর্ঘটনার আগে প্যারাসুট নিয়ে লাফ দিয়েছিলেন।#
পার্সটুডে/এমএআর/২